• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

আমেরিকার প্রেসিডেন্ট শিক্ষা এওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী / নিউইয়র্ক থেকে
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আমেরিকার প্রেসিডেন্ট শিক্ষা এওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা –

ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী / নিউইয়র্ক থেকে :
ফেনী জেলার , ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী নিজপানুযা খন্দকার বাড়ীর গর্বিত সন্তান, শিক্ষক, সাংবাদিক ,উপস্থাপক ও নিউইয়র্ক কমিউনিটি একটিভিস্ট প্রফেসর সৈয়দ আজাদ ও জোবায়দা জেসমিন সোহেলির ছোট মেয়ে সৈয়দা নুসরাত নিউইয়র্কের নলেজ এন্ড পাওয়ার একাডেমি স্কুলে ২০২৬ শিক্ষা বর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি স্বরুপ ভেলেডিকটোরিয়া এবং সার্বিক সকল কার্যক্রমে অংশগ্রহণে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট , সিভিক এমবেসেডর, সিনেট সহ মোট ৭টি এওয়ার্ড অর্জন করেছেন।
নুসরাতের এই সাফল্যে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেছেন।
ভবিষ্যত পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে চাইলে সৈয়দা নুসরাত বলেন , আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই।শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয় , সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।
তাঁর এই অদম্য পথচলা শুধু তাঁর নিজের পরিবারের জন্যই নয়, বরং গোটা রাষ্ট্রের তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা। তাঁর মতো মেধাবীরাই আমাদের দেশের ভবিষ্যৎ।
সৈয়দ আজাদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দৈনিক আজকাল পত্রিকাকে বলেন, আমার দুই মেয়ে বড় মেয়ে সৈয়দা নূর ই জান্নাত ও আল্লার দেয়া অসাধারণ মেধাবী এবং সেও অনেক এওয়ার্ড অর্জন করেছে তার অনুপ্রেরণায় আমার ছোট মেয়ের এই অর্জন।
আমি আমার দুই সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছি, যাতে তারা মানবিক গুণাবলি অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category