• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

লেফটেন্যান্ট আব্দুল লতিফকে জ্যাকসন হাইটসে সংবর্ধনা

ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

লেফটেন্যান্ট আব্দুল লতিফকে জ্যাকসন হাইটসে সংবর্ধনা –

ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী – নিউইয়র্ক থেকে :

 

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এর কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল লতিফ কমিশনপ্রাপ্ত হওয়ায় বুধবার জ্যাকসন হাইটসে তাঁকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা লেফটেন্যান্ট আব্দুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কমিউনিটির সুপরিচিত মুখ ও গোল্ডেন এজ-এর প্রেসিডেন্ট জনাব শাহ নেওয়াজ। তিনি কেক কেটে লেফটেন্যান্ট আব্দুল লতিফকে শুভেচ্ছা জানান এবং তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে একজন বাংলাদেশি-আমেরিকানের এই সাফল্য পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, লেফটেন্যান্ট আব্দুল লতিফ তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি নিউইয়র্কবাসীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা লেফটেন্যান্ট আব্দুল লতিফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মরণীয় এ মুহূর্তকে ধারণ করতে একসঙ্গে আলোকচিত্রে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category