• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়া সংগঠন

আন্তর্জাতিক ডেক্স
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়া সংগঠন –

আন্তর্জাতিক ডেক্স :

Bangladesh Probashi Kallyan Parishad ইতালি-এর উদ্যোগে আগামীকাল ৪ জুলাই অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে অনুষ্ঠানের মঞ্চ ও সার্বিক আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ইতালির পার্লামেন্টের সদস্য, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের মেয়র, স্পিকারসহ ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাজধানী রোমের তিবুর্তিনা ট্রেন স্টেশন সংলগ্ন Hacienda Hall (Via dei Cluniacensi 68, 00159 Roma)-এ আগামী ৪ জুলাই, শনিবার, বিকেল ৪টায় এই বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে ইতালিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইতালিয়ান ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সামনে প্রবাসীদের ন্যায্য অধিকার, দাবি ও স্বার্থসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরতে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।

এছাড়াও উক্ত অভিষেক অনুষ্ঠান শেষে থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে দেশবরেণ্য সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন বিশেষ করে থাকছেন সালমা আক্তার, সাদিয়া খান, কিশোর দাস সহ ইতালি ও ইউরোপের স্থানীয় শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category