• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৭

মিজানুর রহমান
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দেশজুড়ে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১০৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আক্রান্ত ও উপসর্গ দেখা দেওয়া শিশুদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষা ও ক্লিনিক্যাল উপসর্গের ওপর ভিত্তি করে আক্রান্তের এই সংখ্যা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত কিছুদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ ঊর্ধ্বমুখী রয়েছে, যা জনস্বাস্থ্যবিদদের চিন্তায় ফেলেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। শিশুদের মধ্যে এর প্রকোপ ও জটিলতা বেশি দেখা যায়। নির্দিষ্ট সময়ে হামের টিকা না নেওয়া বা আংশিক টিকা নেওয়া শিশুরা এর প্রধান শিকার হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে কোনো শিশুর শরীরে জ্বর, সর্দি, কাশি কিংবা লালচে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category