• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

খামেনির শেষযাত্রায় ৩ হাজার মৃত্যুর আশঙ্কা, প্রস্তুত কবর

আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশকাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদা এবং বিশাল আয়োজনে বিদায় জানাচ্ছে ইরান। এর মাধ্যমে মূলত দেশটি তাদের শক্তি ও সামর্থ্য প্রদর্শন করছে।

তবে এর আড়ালে ইরানি কর্মকর্তারা প্রায় তিন হাজার মানুষের সম্ভাব্য মৃত্যু নিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

তারা বলছে, রাজধানী তেহরান থেকে নাম গোপন রাখা এক সাংবাদিক একটি চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, এটি ইরানের রেডক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার লেখা একটি গোপন চিঠি, যা ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, তারা ধারণা করছে সাতদিনের এই বিশাল আয়োজনের সময় ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে। এছাড়া অনেকে হতে পারেন নিখোঁজও।

সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ নিয়ে একটি বিশেষ ইউনিটও গঠন করা হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়। এর সঙ্গে তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর খোঁড়া হয়েছে।

তেহরান পৌরসভার এক কর্মী বলছেন, প্রস্তুত করা কবর সত্যিই আছে। সংশ্লিষ্ট সূত্র বলছেন, এত বড় আয়োজনে তিন হাজারের বেশি মৃত্যু হলেও ঠিক আছে। তীব্র গরমে এত মানুষ জড়ো হবেন, কেউ জানেন না আসলে কী হবে!

খামেনির মরদেহ তেহরান থেকে নেওয়া হবে কোমে। এরপর সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় যাবে কফিন। ইরাক থেকে ফিরিয়ে এনে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category