• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

কিশোরগঞ্জে বাস-গরুবোঝাই পিকআপের সংঘর্ষ, নিহত ৩

এম এম ওয়াশীম খোকন
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় প্রাণ গেছে ছয়টি গরুরও।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়াবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপযাত্রী। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত দুইজন বাসের চালক ও সহযোগী।

 

দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ট্রাফিক পরিবহনের। দুর্ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল এবং পিকআপটি গরু নিয়ে কিশোরগঞ্জ থেকে নরসিংদী যাচ্ছিল। গরুবোঝাই তিনটি পিকআপের মধ্যে সামনে থাকা পিকআপটি দুর্ঘটনার শিকার হয়।

 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category