• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ইতালিতে ‘গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ: সভাপতি আরেফিন, সম্পাদক সাকের, সাংগঠনিক রাসেল।

আন্তর্জাতিক ডেক্স
প্রকাশকাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ইতালিতে ‘গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ: সভাপতি আরেফিন, সম্পাদক সাকের, সাংগঠনিক রাসেল।

বিশ্বের অন্যতম বৃহৎ সংগঠন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ।বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জালালাবাদ (সিলেট বিভাগ) বাসীর কল্যাণ ও ঐক্যের প্রতীক *‘গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন’*-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে এবার ইউরোপের দেশ ইতালিতে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
গত সোমবার রাজধানী রোমের একটি স্থানীয় রেস্তোরাঁর হল রুমে আয়োজিত এক জমকালো আলোচনা সভায় এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।নবগঠিত এই শাখার সভাপতি আরিফ আহমেদ আরেফিন -এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাসেল-এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি *মহিবুর রহমান মুহিব*।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অলি উদ্দিন শামীম (সভাপতি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালি) আতিকুর রহমান রাসেল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালি), লায়লা শাহ, (সহ-সভাপতি), মো: জিয়া (যুগ্ম সম্পাদক), সাংবাদিক লাবণ্য চৌধুরী,৷ মিনহাজ হোসেন সহ ইতালি প্রবাসী কমিউনিটির আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভার শেষ অংশে প্রধান অতিথি মহিবুর রহমান মুহিব ইতালিতে বসবাসরত জালালাবাদবাসীর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ৭১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বিশ্বজুড়ে জালালাবাদবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতালি শাখার মূল লক্ষ্য হবে ইতালিতে বসবাসরত জালালাবাদবাসী সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানো, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই নতুন কমিটির সফলতা কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে এই সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category