• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী ও পুলিশ সদস্য মোতায়েনের বিষয়ে জাতিসংঘের জোরালো সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্স
প্রকাশকাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিউ ইয়র্ক, ৬ জুলাই ২০২৬: নিউ ইয়র্কে জাতিসংঘের দুজন আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে জাতিসংঘের আরও জোরালো সহায়তা চেয়েছেন।

শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জঁ-পিয়ের ল্যাক্রোইক্সের সাথে বৈঠকে মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশি ‘ফর্মড পুলিশ ইউনিট’ (FPU)-এর জন্য ‘র‍্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেল’ (RDL) বা দ্রুত মোতায়েনযোগ্য পর্যায়ের স্বীকৃতি দ্রুত যাচাইকরণ, অধিক সংখ্যক বাংলাদেশি ব্যক্তিগত পুলিশ কর্মকর্তা (Individual Police Officers) মোতায়েন এবং বর্তমান বা ভবিষ্যৎ মিশনে বাংলাদেশের একটি FPU অন্তর্ভুক্ত করার বিষয়ে সহায়তা কামনা করেন। এছাড়া তিনি জাতিসংঘ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও বেশি নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদায়নের আহ্বান জানান।

আন্ডার-সেক্রেটারি-জেনারেল ল্যাক্রোইক্স জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদান এবং মিশনের পরিবর্তনশীল চাহিদার প্রেক্ষিতে প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ সদস্য প্রদানে বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন।

পরিচালন সহায়তা বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারের সাথে পৃথক এক বৈঠকে মন্ত্রী হাইতিতে বাংলাদেশের পরিকল্পিত বিশেষায়িত পুলিশ মোতায়েনের জন্য পরিচালনগত ও লজিস্টিক সহায়তার বিষয়ে আলোচনা করেন। এ সময় কন্টিনজেন্ট-মালিকানাধীন সরঞ্জাম (contingent-owned equipment), পরিবহন ও ব্যয় প্রতিপূরণ সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

জাতিসংঘের শান্তি বিনির্মাণ ও শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করে আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য পরিচালনগত সহায়তা অব্যাহত রাখার বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category