• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

অর্থ পাচার মামলায় আ.লীগ নেতা এনু ও রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের কারাভোগ করতে হবে।

আজ বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এনু ও রুপনকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি একই ঘটনায় দায়ের করা অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর তৎকালীন বিচারক মাসুদ পারভেজ।

আলোচিত এই মামলার রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নিষ্পত্তি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category