• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

কারবালায় শহীদ খামেনির জানাজা সম্পন্ন, দাফনের সময় পরিবর্তন

আন্তর্জাতিক ডেক্স
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ইরাকের কারবালায় এক আবেগঘন পরিবেশে ইরানের ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির শোকযাত্রা, বিদায় ও জানাজা সম্পন্ন হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে।

ইরাকের ওয়াই নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হজরত আবুল-ফজল আল আব্বাস (আ.)–এর মাজার প্রাঙ্গণে দোয়ার মধ্য দিয়ে জানাজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম উম্মাহর নেতা হিসেবে পরিচিত সাইয়্যেদ আয়াতুল্লাহিল উজমা খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ সেখানে সমবেত হন। এর আগে বুধবার সকাল থেকে ইরাকে তাঁর মরদেহকে ঘিরে অভ্যর্থনা, শোকযাত্রা, বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিকে মাশহাদে শহীদ নেতার বিদায় ও জানাজা কমিটি জানিয়েছে, জানাজার সময় পরিবর্তন করে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে।

বুধবার রাতে মাশহাদ থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের মানুষ, বিশেষ করে নাজাফ ও কারবালার বাসিন্দারা মরদেহের প্রতি যে অভূতপূর্ব ভালোবাসা ও গণ-অভ্যর্থনা জানিয়েছেন, তার কারণে মাশহাদে মরদেহ পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category