উপসচিব ও সমপর্যায়ের ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতির পর নিয়ম অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ই–মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
আদেশে আরও বলা হয়, পদোন্নতির প্রজ্ঞাপনে উল্লেখ করা কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দিতে হবে।
তালিকা দেখুন: