• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভাষার প্রতি সম্মান ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির বার্তা নিয়ে নতুন যাত্রা নিয়ে সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন এর নতুন নির্বাহী কমিটি গঠিত –

আন্তর্জাতিক ডেক্স
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউন অঞ্চলে মাতৃভাষা সংরক্ষণ, ভাষাগত বৈচিত্র্যের বিকাশ এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে কাজ করে যাচ্ছে সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনকরপোরেটেড। “মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশ” এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাষা, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে ধারণ করে বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা, ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলাই সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় মিন্টো কমিউনিটি হলে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও রিলায়েবল কলেজ অব নার্সিংয়ের প্রধান নির্বাহী মোহাম্মাদ আবদুল মতিন, সাংবাদিক এএইচএম মাসুম বিল্লাহ এবং নাইম আবদুল্লাহ।

গঠনতন্ত্র অনুযায়ী একজন প্রধান উপদেষ্টা, ১৮ জন পদাধিকারী এবং ৭ জন কার্যনির্বাহী সদস্য নিয়ে নতুন নির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত পরিষদে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন পারভেজ খান। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহফুজুল হক চৌধুরী খসরু। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল ফারুক, হরিশ গোয়াল, তুঙ্গনাথ খারেল, খালেদা কায়সার এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার।

যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাকসুদুর রহমান চৌধুরী সুমন, কিশওয়ার আখতার কাকলী ও মিলি ইসলাম। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফেরদৌস ওমি।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ড. শাফিন রাশেদ, সহকারী সাংস্কৃতিক সম্পাদক জুই সেন তুলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সাচ্চু, প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান এবং প্রেস ও জনসংযোগ সম্পাদক হোসনে আরা তালুকদার আইরিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ড. মোহাম্মাদ সিরাজুল হক, সাজ্জাদ সিদ্দিকী, আলমগীর ইসলাম বাবু, ফারুক এম. তালুকদার, মোস্তাফিজুর রহমান তালুকদার মনজু, গণেশ ভৌমিক এবং মনিরুল ইসলাম মুন্না।

সভায় সভাপতি কায়সার আহমেদ জানান, ক্যাম্পবেলটাউন এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে। এ প্রকল্পের জন্য সরকারি অনুদানও বরাদ্দ হয়েছে এবং বাস্তবায়নের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, নির্মাণাধীন এই স্মৃতিস্তম্ভ শুধু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করবে না, বরং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষার প্রতি সম্মান, ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সহাবস্থানের এক অনন্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে আরও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category