ফেনী জেলাধীন সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের খুরশীদ আলম দারোগার বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ীর লোকজনের অনুপস্থিতিতে চোরের দল বসত ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল সহ ঘরের বেশীরভাগ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির দ্রুত ছুটে গিয়ে চুরির বিষয়টি সোনাগাজী মডেল থানাকে অবহিত করে দোষীদের দ্রুত গ্রেফতারে প্রদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।
সোনাগাজী মডেল থানার এস আই সাঈদুল হক আজ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।