• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ফেনীর পরশুরামে শিক্ষিকার বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার।

পরশুরাম প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেনীর পরশুরামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বাসা থেকে ফারহানা আক্তার প্রিয়া (১৫) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুলাই) উপজেলা গেটসংলগ্ন সড়কের *কাদের টাওয়ার-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত প্রিয়া ফেনী জেলার বাসিন্দা ফারজানা আক্তারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে কেতরাঙ্গা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার ও তার স্বামী বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন তালুকদারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।

অভিযোগ রয়েছে, ওই বাসার ভেতরেই প্রিয়া গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিট কারণে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ “লাভ” চিহ্ন লেখা একটি চিরকুট উদ্ধার করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category