• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার

এম. পারভেজ পাটোয়ারী:
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

মতলব উত্তর উপজেলার ১৯২১ সালে নির্মিত প্রাচীনতম ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে সাংবাদিক শামসুজ্জামান ডলার এর আগে ২০০৮ ও ২০২৩ সালে সভাপতি মনোনীত হয়েছিলেন এবং সর্বশেষ অদ্য ২০২৬ সালেও সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত হন।

এছাড়াও তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলার সভাপতি, উত্তর রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সহ সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর দীর্ঘদিনের সংগঠনিক সম্পাদক, শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির দীর্ঘদিনের সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category