• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

সিডনিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো BAOA-এর বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬-

হাজী মোহাম্মদ দেলোয়ার ,অস্ট্রেলিয়া প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন বাংলাদেশি সংগঠন Bangladesh Association of Australia Inc. (BAOA)-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে Annual Gala Dinner & Cultural Night 2026। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স, ইমিগ্রেশন অ্যান্ড ট্রেড ম্যাট থিসলথওয়েট এমপি, অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি এমপি, ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, লেপিংটনের এমপি নাথান হ্যাগার্টি এবং লর্ড মেয়র কাউন্সিলর ডার্সি লাউন্ড।

এ সময় বক্তব্য দেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান (অ্যাশ) এবং ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা। বক্তারা বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়া গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম অতিথিদের স্বাগত জানান এবং উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন। পরে মূল অনুষ্ঠান উপস্থাপনা করেন তিসা তানিয়া ও জুঁই সেন পল।

অনুষ্ঠানে পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠের মাধ্যমে বহুধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং Acknowledgement of Country-এর মাধ্যমে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান জানানো হয়।

সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় প্রিমিয়ার ক্রিস মিনসসহ আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি কমিউনিটির অবদান, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে তাদের ভূমিকা এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ‘চলন্তিকা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান, গ্রুপ ফটোসেশন এবং স্পন্সরদের সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

ডিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পুরবী পারমিতা বসু ও কিশওয়ার আখতার। তাদের পরিবেশনায় উপস্থিত অতিথিরা প্রাণবন্ত এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category