• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১ দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেপ্তার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে—পানিসম্পদ মন্ত্রী মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার জেলা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ড, ড্রিলশেড ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ সময় তিনি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং উত্তম পোশাক পরিধানের ভিত্তিতে কয়েকজনকে পুরস্কৃত করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের

পরে পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো শুনে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের

সভায় বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্য ও একটি দলকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এক গ্রাম-পুলিশকেও সম্মাননা দেওয়া হয়।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।

মাস্টর প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভায় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category