• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মতলবের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু’র নিয়োগ লাভ

এম. পারভেজ পাটোয়ারী, স্টাফ রিপোর্টার:
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ট্রাইবুনালের “অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেলের পদমর্যাদায় বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার “স্পেশাল পাবলিক প্রসিকিউটর” হিসাবে দায়িত্ব পালন করবেন।

তিনি ১৯৯২ সালের ৫ই মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদ লাভ করেন । এছাড়া তিনি ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন , হিউমান রাইটস ল ইয়ার্স এসোসিয়েশন (ইউকে), ঢাকা বার এসোসিয়েশন, ঢাকা টেক্সাস বার এসোসিয়েশন এবং চাঁদপুর বার এসোসিয়েশন এর সদস্য।

তাকে এই পদে দায়িত্ব প্রদান করায় তিনি বাংলাদেশের মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো আসাদুজ্জামান এমপি এবং বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রতিথযশা আইনজীবী , বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ট্রাইবুনালের চিপ প্রসিকিউটর (অতিরিক্ত সচিবের মর্যাদা ) অ্যাডভোকেট বোরহান উদ্দিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং কৃষকদলের সাধারণ সম্পাদক ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি পরম করুনাময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় বেক্ত করেন।

সর্বোপরি চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে একত্রিত হয়ে মতলবের শান্তি শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন দমন এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category