• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সিডনিতে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন

হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার , অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আনন্দঘন পরিবেশে অস্ট্রেলিয়ার সিডনিতে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।

সিডনির ধানসিড়ি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে শুরুতেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ২৪-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজ২৪-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং রহমত উল্লাহ ও হাজ্বী মোহাম্মদ দেলোয়ারের হোসেন সরকার যৌথ সঞ্চালনায় ছিলেন ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞানী ড. নার্গিস বানু, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন,
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব সভাপতি রহমত উল্লাহ,
স্ট‍্যডি অস্ট্রেলিয়া এডুকেশন উইথ ভিসা এর সিইও এবং প্রিন্সিপাল মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার,বঙ্গলোক সম্পাদক আতাউর রহমান, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি এ কে এম শফিকুল হক, কমিউনিটি নেতা শফিকুল আলম, অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান মাসুম, সিডনি বাংলাদেশ সম্পাদক সেলিমা বেগম, অস্ট্রেলিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অর্ক হাসান, আমাদের কথা সম্পাদক পূরবী পারমিতা বোস, আইপিডিসি নেতা মোহাম্মদ আবু ইউসুফ, ঢাকা সিডনি ইনসাইডার-এর চিফ এডিটর আজাদ কবির, রেজাউল করিম এবং ইঞ্জিনিয়ার আব্দুল হোসাইনসহ আরও অনেকে।

এসময় বক্তারা নিউজ২৪-এর এক দশকেরও বেশি সময়ের সফল পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দেশ-বিদেশের নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে নিউজ২৪ দর্শকের আস্থা অর্জন করেছে এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সেতুবন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা নিউজ২৪-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। পরে কেক কেটে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। প্রাণবন্ত পরিবেশে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category