• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হক লাইফ সাপোর্টে

মোহাম্মাদ আবদুল মতিন সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশকাল : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি মাহবুবুল হক। তিনি বর্তমানে সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে লাকেম্বার দ্য বুলেভার্ড সড়কের একটি পথচারী পারাপারস্থলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের বহুমুখী যাত্রীবাহী গাড়ি দ্রুতগতিতে তাদের দিকে ছুটে আসে। এতে দুই পথচারী গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা আরও দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩০ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় লিভারপুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

অন্যদিকে, ৬০ বছর বয়সী বাংলাদেশি মাহবুবুল হককে গুরুতর আহত অবস্থায় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন। দীর্ঘদিন ধরে তিনি লাকেম্বায় বসবাস করছেন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ।

দুর্ঘটনায় জড়িত গাড়িটির ৮২ বছর বয়সী চালককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা এবং বাধ্যতামূলক মাদক ও অ্যালকোহল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ একটি তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, মাহবুবুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও স্বজনদের পাশাপাশি কমিউনিটির পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category