• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

ইকবাল আলমগীর
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান শওকত আজিজ রাসেল।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগে দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

 

তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা দেখে উদ্যোক্তারা উৎসাহিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিটিএমএ সভাপতি আরও জানান, পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর কোথায়, কী ধরনের এবং কতটুকু সহযোগিতা প্রয়োজন—তা নির্ধারণের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার।

উদ্যোক্তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে গ্যাস সংকট কাটিয়ে শিল্প উৎপাদন স্বাভাবিক হবে এবং অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category