• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ডিএনসিসির বেশকিছু কার্যক্রমে অসন্তোষ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশনব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে এ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, বিমানবন্দর সড়ক, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি বাসভবনে ফিরে যান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নগরসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব–২ মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব–২ আব্দুর রহমান সানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category