• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়রের গালা ডিনার অনুষ্ঠানে বর্ণাঢ্য সমাবেশ

হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার সিডনি অস্ট্রেলিয়া
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়রের গালা ডিনার উপলক্ষে নিউ সাউথ ওয়েলসের অটটিমু হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ—শিক্ষাবিদ, ব্যবসায়ী, অনলাইন ব্যবসায়ী, কমিউনিটি নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই স্টাডি অস্ট্রেলিয়া ইডুকেশন উইথ ভিসার সিইও ও প্রিন্সিপাল হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার মাননীয় মেয়র ডারসি লাউন্ন্ড কে রজনী গন্ধা ফুলের শুভেচ্ছা জানান

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের উপস্থিতি ছিল। বিশেষ করে ক্যাম্পবেলটাউন ও আশপাশের এলাকার বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সমাজকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলরদের মধ্যে মাসুদ চৌধুরী, মাসুদ খলিল, এস রহমান, টুম্বাপাসহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের পরিচিত মুখ ও সমাজকর্মীদের মধ্যে জনাব গামা আবদুল কাদির, ড. সিরাজুল হক, মোহাম্মদ শফিকুল আলম,মনিরুল হক জর্জ, আলমগীর ইসলাম,কায়ছার আহম্মেদ,হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, লেনিন , মিতা, মোবারক হোসেন জিয়ন, পূর্বী পারমিতা বোস, সেলিমা বেগম, তিশা তানিয়া,জাকির হোসেন, ড. দুলাল , মিলি,সাজ্জাদ, বাপ্পি, মোহাম্মদ, সোবাহান,আকরামুজ্জামান,মাছুদুর রহমান, আবির আবরার কাকলি ,সেলিমা বেগম,জুঁই সেন তুলি , আব্দুস সাত্তার, নজরুল ইসলাম সাচ্চু, শাহাদাত, ফারুক আহমেদ, শাহাদত আব্দুস ছাত্তার লালন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির মানুষের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সঙ্গে বিভিন্ন কমিউনিটির মানুষের সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত ব্যক্তিরা মনে করেন।

বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশিরা শিক্ষা, ব্যবসা, পেশা, সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়ন ও বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বোপরি, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়রের গালা অনুষ্ঠানটি বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশি কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে বিশেষ মাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category