• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

রাজধানীতে ১৫ আগস্টের প্রস্তুতি সভায় পুলিশের অভিযান, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্লাটে ১৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

রাতে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এসব তথ্য জানান।

 

তিনি বলেন, ১৫ আগস্ট উপলক্ষে পালনের প্রস্তুতি সভা এবং রাজধানীতে ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। ভাটারা থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category