• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সিডনিতে ‘নারীর নিরাপত্তায় পুরুষের কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার | সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সভায় নারীর প্রতি সম্মান, পুরুষের দায়িত্বশীল ভূমিকা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর নিরাপত্তায় পুরুষের কণ্ঠস্বর’ শীর্ষক বিশেষ সেমিনার। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরুষদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয় এ আয়োজনে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য, নীরবতা পালন, অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান জ্ঞাপন এবং কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক (সিডিএনআই) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. সাবরিন ফারুকি, ওএএম।

স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে সাংস্কৃতিক বৈচিত্র্য নেটওয়ার্ক ইনক (সিডিএনআই)-এর উদ্যোগে এবং নিউ সাউথ ওয়েলস সরকারের সহায়তায় এ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া আয়োজনে সহযোগিতা করে।

অনুষ্ঠানে নারীর নিরাপত্তা কমিশনার ড. হান্না টনকিনের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি পুরুষদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ বক্তব্য দেন। ক্যানিতা আহমেদের পরিচালনায় অংশগ্রহণকারীদের নিয়ে সচেতনতামূলক জ্ঞান যাচাই পর্বও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান অ্যাশ, ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ রহমান, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি ও আরসিএন কলেজের প্রধান নির্বাহী মোহাম্মাদ আবদুল মতিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, কায়সার আহমেদ, মাহফুজুল হক চৌধুরী খসরু, স্ট‍্যডি অস্ট্রেলিয়া ইডুকেশন উইথ ভিসার সিইও এন্ড প্রিন্সিপাল ও গাজীপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার আহ্বায়ক সাংবাদিক হাজ্বী মোহাম্মাদ দেলোয়ার হোসেন সরকার , সাংবাদিক পূরবী পরমিতা বোস, সেলিমা বেগম, আতিক হেলাল, আবির আবরার কাকলি , আরফিনা মিতা, জুঁই সেন তুলি, রিপোর্টার নাইম আবদুল্লাহসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে পারিবারিক সহিংসতায় নিহত ছয়জনের স্মরণে মোমবাতি প্রজ্বালন করে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রকাশ করা হয়। এ সময় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সংহতি জানানো হয়।

পারিবারিক সহিংসতা এবং এর শিকার ব্যক্তিদের জন্য বিভিন্ন সহায়তা ও সেবা নিয়ে বক্তব্য দেন জুলি অ্যান উইনফোর্ড। সাংস্কৃতিক বৈচিত্র্য নেটওয়ার্কের বিভিন্ন সেবা ও কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির পরামর্শক ওয়েন প্রিয়র। অনুষ্ঠানে সম্প্রদায় সম্পর্কবিষয়ক ব্যবস্থাপক স্যাম বোরকাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল দলীয় ও প্যানেল আলোচনা। ড. ইশরাত জাহান ও স্যাম বোরকার পরিচালনায় এ পর্বে অংশ নেন আইনজীবী জুলফিকার হক, মনোরোগ বিশেষজ্ঞ খোদেজা আক্তার, সাধারণ চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত এবং স্থানীয় পুলিশের পক্ষে পরিদর্শক লুক।

প্যানেল আলোচনায় পারিবারিক সহিংসতার বিভিন্ন দিক, সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব, ভুক্তভোগীদের জন্য প্রয়োজনীয় সহায়তা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি পরিবারে পারস্পরিক সম্মান, দায়িত্বশীল আচরণ ও নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু নারীদের সচেতন করার মধ্যে সীমাবদ্ধ নয়। এ ক্ষেত্রে পুরুষদেরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবার, সমাজ ও বৃহত্তর সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ছাড়া পারিবারিক সহিংসতা কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব নয়।

তারা আরও বলেন, বহুসাংস্কৃতিক সমাজে পারিবারিক সহিংসতা প্রতিরোধে পারস্পরিক শ্রদ্ধা, সচেতনতা, সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী করা জরুরি। পুরুষদের ইতিবাচক কণ্ঠস্বর ও দায়িত্বশীল অংশগ্রহণ নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্বে কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক (সিডিএনআই) এর পরামর্শক কামাল পাশা অংশগ্রহণকারী, অতিথি ও আয়োজকদের ধন্যবাদ জানান।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, পেশাজীবী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। নারীর নিরাপত্তা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশি কমিউনিটির এমন উদ্যোগকে সামাজিক সচেতনতা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category