• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

আবু ইউছুফ মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশকাল : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ মাসুদ, এসআই আব্বাস কবির, এএসআই মহসিন আলম, এএসআই তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স ১৬নং ধামঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ঘটনায় মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হলে আদালত মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন—নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মোঃ আদু মিয়া ওরফে আদম ওরফে আদু (৩২), মোঃ সিয়াম (২০) এবং মোঃ মহসিন (২১)।

অপরদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার অপর নয়জনকে আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, অভিযানে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, নয়জনকে মাদক সেবনের অপরাধে আদালতে পাঠানো হচ্ছে এবং মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হচ্ছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category