• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

মো: শাহজালাল
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আরাফ হোসেন (৭) ও মোহাম্মদ রিহান (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরকল কানাইমাদারীতে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ উপজেলার ৪ নম্বর বরকল ইউনিয়নের সাবেক মেম্বার আবদুল মুবিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েক দিন আগে মোহাম্মদ রিহান তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে আরাফের সঙ্গে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে প্রায় আধা ঘণ্টা পর পুকুর থেকে তাদের দুজনকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল মুবিন বলেন, রিহানের বাবা আজাদ হোসেন বান্দরবানের অধিবাসী। তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। আরাফ ও রিহান উভয়ে পরিবারের বড় ছেলে। তারা দুজনই প্রথম শ্রেণির শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category