• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাতীয় রাজস্ব বোর্ডে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।

রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এসব কর্মস্থলে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তার সেই দায়িত্ব বাতিল বলে গণ্য হবে।

বদলি করা কর্মকর্তাদের তাদের বর্তমান দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা ৩৬ কর্মকর্তার নাম এবং তাদের নতুন কর্মস্থলের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

তালিকা দেখুন: https://surl.li/lwembn


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category