• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মতলব উত্তরের নিশ্চিন্তপুর সপ্রাবির সভাপতি নির্বাচিত সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ

এম. পারভেজ পাটোয়ারী:
প্রকাশকাল : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৭নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ।

নতুন কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন জাহিদ আলম ও রিপা আক্তার। অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল পাঠান, শওকত হোসেন, সুমি আক্তার ও ছালমা আক্তার। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ওয়াছকুরুনি, ইউপি সদস্য প্রতিনিধি হিসেবে নাছির মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শহিদ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শাহজাহান সিরাজ এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ বলেন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশেও গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সাংবাদিক সোহাগ আরো বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ, মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category