• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা, ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে জোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) ফারুক আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা, ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে জোর

হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা, ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে জোর

সভার শুরুতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-পূর্ব) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম মে-জুন ২০২৬ এবং জুন ২০২৫ সময়ের খাতভিত্তিক ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

পরে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় আগামী মাসে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আঞ্চলিক অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ভার্চুয়ালি সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category