• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

গ্রেপ্তার ৪, কাঁচামাল জব্দ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব

মিজানুর রহমান
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখানে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. আলমগীর (ওরফে আন্ডে), আলী আরমান, মো. শাহজাহান ও সোনিয়া।

 

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ইয়াবা উৎপাদন ও বিক্রয়চক্রের আস্তানা থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব জানায়, অভিযানে ১ হাজার ৯৬৮টি ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এ ছাড়া ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারজাতীয় কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা দুই ধরে ইয়াবা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই মাদক উৎপাদন করতেন। পরে সেগুলো ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

 

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদে আরও ইয়াবা তৈরির কারখানার তথ্য পাওয়া গেছে।

 

এক প্রশ্নের জবাবে র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তবে এই চক্র সেগুলো ব্যবহার করে ইয়াবা উৎপাদনের পদ্ধতি তৈরি করেছে। কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

তিনি জানান, চক্রটি কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category