• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেপ্তার ২

মিজানুর রহমান
প্রকাশকাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে আরও দুটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি কাঁচামাল, ৩১ হাজার ২৭২টি ইয়াবা এবং এ চক্রের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

 

রবিবার বিকালে র‍্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‍্যাব-২ জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ইয়াবা তৈরীর দুইটি মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরীর কাঁচামাল, ৩১ হাজার ২৭২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-২। আটক ব্যক্তিদের একজন ইয়াবা ডিলার এবং অন্যজন ইয়াবা তৈরির কেমিস্ট ও ডিলার। এ বিষয়ে সোমবার কেরানীগঞ্জে উদ্ধার হওয়া ইয়াবা কারখানায় সংবাদ সম্মেলন করা হবে।

 

এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব-১০। ওই অভিযানে ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

তাদের বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত চারজনই আগে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। ধীরে ধীরে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে দুবছর আগে কারখানা গড়ে তোলে। প্রতিদিন তারা আড়াই থেকে ৩ হাজার ইয়াবা তৈরি করত। প্রতি পিস ইয়াবা বিক্রি করত ২২০ টাকায়। অর্ডার পেলে স্বল্প সময়ের মধ্যে তারা ইয়াবা তৈরি করে দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category