• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের পুরস্কার দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ইকবাল আলমগীর
প্রকাশকাল : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গাজীপুরের ​টঙ্গীতে আরচ্যারী ট্রেনিং একাডেমিতে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল আন্তর্জাতিক আয়োজন ‘ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’-এর। স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের আরচ্যারদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।

​রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আরচ্যারদের হাতে ট্রফি ও পদক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

 

গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় সফলভাবে পরিচালিত হয় ‘জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ ও ‘স্পোর্টস ইনজুরি’ সেমিনার। এরপর আজ ২ আগস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’।

 

​পুরস্কার বিতরণী পর্বে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ১ম সহ-সভাপতি সাদ আল মাসাদা, নির্বাহী সদস্য হেনারথ পাথিরাণ্নেহেলাগে সুনেথরা সেনেভীরাত্নে, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট, আরচারি ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মনজুর আলম, সহ-সভাপতি মাহিন মুকতাদির রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন ও কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান তুহিনসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category