• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ঢাকার উন্নয়ন প্রকল্পে যানজট মোকাবিলায় ডিএমপির প্রস্তুতিমূলক সভা

মিজানুর রহমান
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার চলমান ও শিগগির বাস্তবায়ন হতে যাওয়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর কারণে যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রকল্প বাস্তবায়নের সময় যানজট কমানো ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা এবং প্রয়োজনীয় কৌশল নিয়ে সভায় আলোচনা হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

 

সভায় ঢাকার বিভিন্ন চলমান ও শিগগির বাস্তবায়ন শুরু হতে যাওয়া উন্নয়ন প্রকল্পের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নকালে যান চলাচল স্বাভাবিক রাখতে কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ডিএমপি জানিয়েছে, রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে বড় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের মধ্যে সমন্বয় জরুরি।

 

এর আগে গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রী সভাপতিত্বে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত চতুর্থ সভায় রাজধানীর চলমান ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য বড় উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। সেখানে প্রকল্প বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থা, দপ্তর ও অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

এরই ধারাবাহিকতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় নীতিগত কৌশল নির্ধারণে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভার প্রস্তুতি হিসেবে ডিএমপি এই সভার আয়োজন করে।

 

সভায় ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category