• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ফুটবলপ্রেমীদের জন্য অপোর বিশেষ আয়োজন, থাকছে রেনো১৫ এফ ফাইভ-জি জয়ের সুযোগ

প্রতিনিধির নাম:
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে। এর মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন অনলাইন কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো বিশ্বকাপ চলাকালে সমর্থকদের খেলা ঘিরে বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি উদযাপনের সুযোগ তৈরি করা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফুটবলভিত্তিক কুইজে অংশ নিতে পারবেন। এছাড়া নিজেদের পছন্দ অনুযায়ী ‘ফ্যান কার্ড’ তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন চ্যালেঞ্জেও অংশগ্রহণের সুযোগ থাকবে।

অপোর তথ্যমতে, এসব কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারলেস ইয়ারবাডসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

এই উদ্যোগে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রতিষ্ঠানটির দাবি, ফুটবলের প্রতি তার আগ্রহ ও নেতৃত্বের গুণাবলি ক্যাম্পেইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তাকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, বিশ্বকাপের মতো আয়োজন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের আবেগকে একসূত্রে গেঁথে দেয়। এ উপলক্ষে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category