• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ফেনীতে পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২

নুরুল আমিন টিপু /ফেনী প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেনীতে পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২ –

নুরুল আমিন টিপু /ফেনী প্রতিনিধি :

 

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে পৃথক দুই হত্যাকাণ্ডে এক যুবক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) ভোরে পুলিশ দুই উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, দুই ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জরা গ্রামে জুবায়ের পারভেজ নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা পাকা ঘরের সিঁড়ির কক্ষের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারকে হাত-পা বেঁধে হত্যা করে। ঘটনার সময় ঘরে তার সন্তানরা থাকলেও তাদের কোনো ক্ষতি করা হয়নি। নিহত কাজল তিন সন্তানের জননী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category