• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার, আছে ১০ মামলা

এম. এম. ইকরাম
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাজধানীর পল্লবী এলাকার বাউনিয়াবাদ মুচিপাড়া থেকে দেশীয় অস্ত্রসহ মো. মুন্না ওরফে রেড মুন্না (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

পুলিশের ভাষ্য, তিনি ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত

শনিবার দুপুর আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার একটি দল সেকশন-১১-এর বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মুন্নাকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া মুন্নার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

পুলিশের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলেন।

 

এ ঘটনায় পল্লবী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category