• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

মিজানুর রহমান
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাজনৈতিক হস্তক্ষেপের নামে ইসলামী ধারায় পরিচালিত ব্যাংকগুলোতে যাতে আর কোনো ধরনের লুটপাট না হয় সেদিকে নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ ইসলামী ব্যাংকিংয়ের প্রতি বেশি বিশ্বস্ত। যে কারণে তারা ইসলামী ব্যাংকগুলোতেই বেশি টাকা জমা রাখেন। তাদের এই বিশ্বাসের সঙ্গে রাজনৈতিক চাপের কারণে প্রতারণা করা হয়েছে। তাদের আমানত লুটপাট করা হয়েছে। এ ধরনের ব্যাংকগুলোতে ভবিষ্যতে যাতে আর রাজনৈতিক চাপ না আসে, সুশাসন বজায় থাকে সে বিষয়ে তদারকি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় গভর্নর এসব নির্দেশনা দিয়েছেন।

ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহসংক্রান্ত ভ‚মিকাবিষয়ক কর্মশালায় শরিয়াভিত্তিতে পরিচালিত, শরিয়া ইউন্ডো ও শরিয়া শাখা যেসব ব্যাংকের রয়েছে সেসব ব্যাংকের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ও বিআইবিএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য বিআইবিএমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম প্রমুখ।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের নামে আগে শরিয়া ব্যাংকগুলোতে যেভাবে আমানতকারীদের অর্থ লুটপাট করা হয়েছে তা নজিরবিহীন। এ কারণে ব্যাংক খাতে সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বহুমুখী পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে যাতে ব্যাংকগুলোতে আর কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা না ঘটে এবং কোনো ধরনের লুটপাট না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের আভাস পাওয়া গেলে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সেটি মোকাবিলা করবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category