• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

শাহবাগে পিকআপ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

সাগর চন্দ্র দাস
প্রকাশকাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজধানীর শাহবাগে একটি পিকআপ তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. পাপ্পু মিয়া ও মো. শাহীন।

রবিবার দুপুরে ঢাকাটাইমসকে এ তথ্য জানান উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির।

তিনি জানান,একইদিন ভোর রাতে শাহবাগ মোড়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের পিকআপ তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category