রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্যকে চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃত আসামির নাম– শহিদুল ইসলাম আপন (২৮)।
রবিবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ৯টার দিকে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদাবর থানায় আগে থেকেই একটি মামলা রয়েছে।