• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

জাপান প্রবাসীর গাড়ি আটকিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই মামলায় জড়িত ০৪ জন ডাকাত সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক গ্রেফতার ও আলামত উদ্ধার –

শাহ জালাল
প্রকাশকাল : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ভুক্তভোগী সুবেদার (অবঃ) মোঃ নুরুল হক (৭৯) সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে স্ত্রী সন্তান সহ জাপানে থাকে। গত ০৮/০৭/২০২৬ খ্রি. তিনিসহ তার ছেলে ও ছেলের পরিবারসহ মাইক্রোবাস যোগে নিজ বাড়ি হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।মাইক্রোবাসযোগে তারা সোনারগাঁ থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি লেজার লাইট দিয়ে তাদের হাইচ গাড়ি থামিয়ে ধাড়ালো ছোড়া, চাপাতি দিয়ে ভয়ভীতি প্রদান করে গাড়ি বন্ধ করে গাড়ির চাবি ও চালকের (১) Honer মোবাইল ফোন, (২) ০১টি Motorola G30 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, (৩) একটি কালো রঙের কাঁধের ব্যাগে থাকা পরিবারের জামা কাপড়, (৪) নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা, (৫) ০১টি ভ্যানেটি ব্যাগ, (৬) একটি iphone 16, (৭) ০১টি oppo মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এই ঘটনার ভিডিও ক্লিপ সোস্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয়-এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয়-এর তদারকি ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পরবর্তীতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ার হাট এলাকার মহাসড়কের উপর যাত্রীবাহী বাস তল্লাশি করে ০৪ জন ডাকাতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- ১) মোঃ কবির হোসেন (৪০), পিতা- আব্দুস সামাদ, সাং- ইসলামপুর, থানা- সোনারগাঁও, (তার বিরুদ্ধে ১৯টি ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন), ২) জুয়েল (২৬), আঃ মতিন, সাং- জিরতলী, থানা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী (তার বিরুদ্ধে ০১টি অন্যান্য ধারার মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন), ৩) সজিব (২৯), পিতা-তাজুল ইসলাম, সাং- ইসলামপুর, থানা সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; ৪) শাকিল (২৬), পিতা- সৈকত আলি, সাং-ছোট রায়পাড়া, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ। অতঃপর গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের অন্তর্গত মাগুড়া প্লটে বিন্দবনের ভেতর হতে আসামিদের দেখানো মতে আলামত উদ্ধার করা হয়- ১। গলার চেইন, হাতের চুড়ি, আংটি, কানের দুল, লকেট, হাতের ব্রেসলাইটসহ সর্বমোট ০৮ ভরি ০৭ আনা ০৫ রতি স্বর্ণের গহনা, ২। একটি নীল রংয়ের ট্রাভেল ট্রলি ব্যাগ, ৩। একটি হাত ট্রাভেল ব্যাগ, ৪। একটি স্কুল ব্যাগ, ৫। একটি ভ্যানেটি ব্যাগ।

ডাকাত সর্দার কবির একজন পেশাদার ডাকাত। তার নামে সোনারগাঁও থানায় ১৯টি ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। সে তার গ্রুপের অন্যান্য সদস্যরা প্রতিনিয়ত মাদক সেবন করে এবং ডাকাতি করে তাদের সংসার পরিচালনা করে। ডাকাতি করাই তার পেশা। মূলত নেশার টাকা জোগার ও সংসারের খরচ পরিচালনা করার জন্য উক্ত ডাকাতি সংঘটিত হয়। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category