• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা জুলাই গণ অভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব – খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল

রিহ্যাবে বহু অনিয়ম, এজিএমসহ বিরোধপূর্ণ কার্যক্রম স্থগিতের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বিভিন্ন কার্যক্রমে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুলাই শুনানির নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযোগগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এজিএমসহ সংশ্লিষ্ট বিরোধপূর্ণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

 

নোটিশের তথ্য অনুযায়ী, রিহ্যাবের সহসভাপতি-১ মোহাম্মদ আক্তার বিশ্বাসের ২৬ জুলাই করা আবেদনের ভিত্তিতে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে—পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই রিহ্যাবের তহবিল থেকে দুই কোটি টাকা ব্যয়, স্ট্যান্ডিং কমিটি ও অন্যান্য কমিটি গঠনে অনিয়ম, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের স্থান ও তারিখ নির্ধারণ, উত্তরা রিহ্যাব সেন্টারের জমিতে ভবন উদ্বোধন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতি, অফিসের গোপনীয় তথ্য প্রকাশ, রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ আয়োজন, ক্রয়সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিলুপ্ত, সরকারি পর্যায়ে বৈঠক ও প্রতিনিধিত্ব, সভাপতির পক্ষাবলম্বন করে পরিচালকের সঙ্গে অসদাচরণ, মেম্বারশিপ ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে পরিচালকদের অন্তর্ভুক্ত না করা, সিনিয়র সহসভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি-১-কে দায়িত্ব না দেওয়া এবং পরিচালনা পর্ষদের সভা ও সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত বিষয়।

 

নোটিশ অনুযায়ী, এসব অভিযোগের বিষয়ে আগামী ৩০ জুলাই বেলা ১২টায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হবে।

 

শুনানিতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ বিষয়গুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য রিহ্যাবের সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, আগামী শনিবার ঢাকার হোটেল রেডিসন ব্লুতে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া আগামী ১২ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু হওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছিল। যদিও মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব আয়োজন এখন অনিশ্চিত।

 

এর আগে রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন।

আবেদনে স্বাক্ষরকারী পরিচালকরা হলেন— ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, পরিচালক মো. মাহবুবুর রহমান, প্রকৌশলী মঞ্জরুল ফরহাদ ফিলিপ, তাসনোভা মাহবুব সালাম, উম্মে জাহান আরজু, মো. জাহিদ হোসেন, মো. জহির আহমেদ, মো. ইমদাদুল হক, ক্যাপ্টেন মো. শাহ আলম ও ডা. এন জোহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category