• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

গুলশানে বিপুল পরিমাণ জাল নোটসহ দু’জন গ্রেপ্তার

মো: শাহজালাল
প্রকাশকাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজধানীর গুলশান এলাকা থেকে বিপুল পরিমাণ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–আল-আমিন (২৭) ও মো. সোহান হোসাইন (২৬)। তাদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে।

রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, রবিবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে গুলশান-১ এলাকার ৩৪ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে অভিযান চালায় গুলশান থানা-পুলিশ। এ সময় আল আমিন ও সোহান হোসাইন নামের দুইজনের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের মোট ২ হাজার ৮০০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২৮ লাখ টাকা।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, জব্দ করা জাল নোটগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং এগুলো কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category