• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ করেছে ডিএনসিসি।

আজ রবিবার বিকালে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় একদল ব্যক্তি হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, পুলিশের উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

 

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয়দের একটি পক্ষ এসটিএসের কার্যক্রমে বাধা দেয় এবং সিটি করপোরেশনের প্রায় ১৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করে। আহত কর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করতে গেলে প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপরও হামলার চেষ্টা হয়। তবে তারা আহত হননি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।

ডিএনসিসি কর্মকর্তা জাকির হোসেন বলেন, অতর্কিত হামলায় কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

জাকির হোসেন আরও বলেন, এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ডিএনসিসির প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category