• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

অস্ত্র-গুলি উদ্ধার বাড্ডায় ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত

মিজানুর রহমান
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টাকালে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

 

জানা গেছে, ডাকাতির প্রস্তুতিকালে ডিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় পুলিশ পাল্টা ছুড়লে আহত হন তিনি।

 

গুলিবিদ্ধ ডাকাতের নাম– মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করেন।

 

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বাড্ডা থানার আফতাবনগর, ব্লক-এম, সেক্টর-৫-এর স্ট্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

 

ডিবি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন রাতে আফতাবনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একটি ডাকাতদল। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাভেল নিজের পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। তখন ডিবি পুলিশ পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

 

পরে রাত ১০টার দিকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাভেলের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category