• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডেমরায় বাড়িতে মিলল দুটি বোমাসদৃশ্য বস্তু, আটক ২, চলছে নিষ্ক্রিয়করণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝূমবাগ এলাকায় একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে আটটার দিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

 

সিটিটিসি সূত্রে জানা গেছে, ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝূমবাগের গরীবের নেওয়াজ মসজিদ রোডের মোড়ের একটি বাড়িতে দুটি বোমাসদৃশ্য বস্তু পাওয়ার খবর পেয়ে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে যায়।

 

এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান বলেন,আমরা বিকাল ৫ টায় খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দুইজন আটক আছেন। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে দূরে রাখা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category