• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার, জানা গেল নেপথ্যের কারণ

মিজানুর রহমান
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার করা হয়েছে। ‘প্রশাসনিক কারণে’ তাদের প্রত্যাহার করে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

 

প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন– তেজগাঁও থানার ওসি পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খান।

 

শনিবার রাতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা পৃথক কার্যালয় আদেশে তাদের প্রত্যাহারের কথা জানানো হয়। আদেশে বলা হয়, ২২ আগস্ট অপরাহ্নে তাদের প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি আজ থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

তবে পুলিশ সূত্র বলছে, শুধু ‘প্রশাসনিক কারণ’ নয়, দিনের বিভিন্ন ঘটনায় দুই কর্মকর্তার প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার বিকেলে আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার ওসিকে সেখানে পাননি। পরে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে দেখেন।

 

এরপর সন্ধ্যায় পল্টন মডেল থানা পরিদর্শনে যান পুলিশপ্রধান ও ডিএমপি কমিশনার। সূত্র জানায়, সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কিছু কার্যক্রমেও অসংগতি তাদের নজরে আসে।

 

পুলিশের একাধিক সূত্র জানায়, এসব বিষয় নিয়ে পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তেজগাঁও ও পল্টন মডেল থানার দুই ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category