• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসী যুবককে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

ইকবাল আলমগীর
প্রকাশকাল : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে লস্কর হৃদয় নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ বলছে, এক নারীকে ঘিরে দুই পুরুষের সম্পর্কের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।

 

 

শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মোহাম্মদপুরের লিমিটেড এলাকায় হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের হোতা মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও গাঢ়কাটা সাইফুলের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার নেপথ্যে মূলত ত্রিভুজ প্রেমের সম্পর্ক রয়েছে। পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, লস্কর হৃদয় কয়েক বছর আগে মোছা. হাফসা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর হাফসার সঙ্গে ক্যাপ্টেন মুন্না নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে হাফসা মুন্নার সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন।

 

পুলিশ জানায়, এর প্রায় তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। তবে হাফসার সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত ছিল। হৃদয় সৌদি আরবে যাওয়ার পর ক্যাপ্টেন মুন্না তাঁকে ফোন করে হাফসার সঙ্গে যোগাযোগ না রাখতে হুমকি দেন। এরপরও হাফসা ও হৃদয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

 

এডিসি জুয়েল রানা বলেন, সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন হৃদয়। তিনি দেশে ফেরার খবর জানতে পেরে ক্যাপ্টেন মুন্না তাকে ডেকে নেন। এরপর তাকে কুপিয়ে আহত করা হয়।

 

পুলিশ জানায়, হামলার মাত্র তিন দিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন হৃদয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category