• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ

ইকবাল আলমগীর
প্রকাশকাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জাতীয় পর্যায়ে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপনের অংশ হিসেবে আগামী ৯ জুলাই দেশের সকল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দিয়েছে সরকার।

রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের গৃহীত কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

আদেশে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সকল ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এ কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বোর্ডসমূহকে এ নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়।

আদেশে বলা হয়, এ বছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা।’

এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সকল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category