• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

মিজানুর রহমান
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তিও দেওয়া হবে।

বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, আগে খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের এইচএসসি পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করা হয়েছিল। এবার সেই সুযোগ স্নাতক (অনার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অনার্স পর্যন্ত যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

এ ছাড়া কৃষকদের স্বার্থ রক্ষায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category